1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক: মরদেহ মিললো স্টিলের বাক্সে

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

যশোরের বাঘারপাড়া উপজেলায় স্টিলের একটি কাপড় রাখার বাক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী তপন দেবনাথকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষালনগর গ্রামের নিজ বাসা থেকে সুচিত্রার মরদেহ উদ্ধার করে বাঘারপাড়া থানা পুলিশ।

 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর মরদেহ নিজ ঘরের স্টিলের বাক্সে লুকিয়ে রাখেন তপন দেবনাথ। মরদেহটি কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়।

 

তিনি আরও জানান, নিহতের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে সুচিত্রা দেবনাথকে সর্বশেষ জীবিত দেখা যায়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে স্বামী তপন দেবনাথ শহরের উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে নিজ ঘরের একটি স্টিলের বাক্স খুলে স্ত্রীর নিথর দেহ দেখতে পান।

 

স্থানীয়দের অনেকেই জানান, দাম্পত্য জীবনে তপন ও সুচিত্রার মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

 

পুলিশ বলছে, তপন দেবনাথ নিজেই স্ত্রীকে হত্যার পর নাটক সাজিয়ে নিখোঁজ হওয়ার গল্প তৈরি করেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com