1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ জগদীশপুর সেতু, আতঙ্কে তিন উপজেলার হাজারো মানুষ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগ, দুই দিনেও মামলা হয়নি। ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা কুনু মিয় গ্রেপ্তার শাল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক সিলেটে যুবদলের বিক্ষোভ সমাবেশ, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল প্রস্তুত। চার মামলায় সাড়ে ৩ বছরের সাজা, ১ কোটি ৯ লাখ টাকা জরিমানা; অবশেষে গ্রেফতার। হাসিনাকেও অন্য আসামিদের মতো সাজা ভোগ করতে হবে। ফেঞ্চুগঞ্জকে পরিচ্ছন্ন রাখতে তপু আহমেদের ব্যতিক্রমী উদ্যোগ বড়লেখায় পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলার ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বড়লেখায় পুলিশের বিশেষ অভিযান: ১.৩ কেজি গাঁজাসহ দুই তালিকাভুক্ত কারবারি গ্রেফতার

জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ জগদীশপুর সেতু, আতঙ্কে তিন উপজেলার হাজারো মানুষ

প্রতিনিধি: মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
Screenshot

 

প্রতিনিধি: মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকলিয়া-চন্ডিডহর সড়কের জগদীশপুর সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সুনামগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের সঙ্গে সংযুক্ত এই সড়কের সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত টমটমসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

স্থানীয় এলাকাবাসী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, সেতুটি শুধু জগন্নাথপুর উপজেলার মানুষের যোগাযোগের মাধ্যম নয়, পার্শ্ববর্তী দিরাই উপজেলার জগদল ইউনিয়নের শেষাংশ এবং শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের শেষাংশের হাজারো মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন এই সেতু দিয়ে তিন উপজেলার বিপুলসংখ্যক মানুষ জেলা শহর সুনামগঞ্জ, বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকায় যাতায়াত করেন।

দীর্ঘদিন সংস্কার না করায় সেতুটির মাঝখানের অংশ দেবে গেছে। সৃষ্টি হয়েছে ফাটল। ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর রেলিংও। যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে বলে জানিয়েছেন চালক ও স্থানীয় বাসিন্দারা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও বয়স্কদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সিএনজিচালক এমরান হোসেন বলেন, “কলকলিয়া-চন্ডিডহর সড়কের অবস্থাও ভালো নয়। এর মধ্যে জগদীশপুর সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কখন কী ঘটে, তা একমাত্র আল্লাহই জানেন। জীবিকার তাগিদে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার হতে হচ্ছে।”

জগদীশপুর গ্রামের স্থানীয় সালিশি ব্যক্তি আজাদ মিয়া তালুকদারসহ একাধিক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেতুটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, গাড়ি উঠলেই মনে হয় এই বুঝি ভেঙে পড়বে। প্রতিদিন জীবন হাতে নিয়ে আমাদের সেতুটি পার হতে হচ্ছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা জরুরি।”

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, “জগদীশপুর সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। জনদুর্ভোগ লাঘবে সেতুটি নতুন করে নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

এলাকাবাসীর দাবি, যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে এবং তিন উপজেলার মানুষের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ জগদীশপুর সেতুটি দ্রুত নতুন করে নির্মাণ করতে হবে। এ ব্যাপারে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com