1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে হিজড়াদের ‘ছল্লা’ বাণিজ্য, অসহায় সাধারণ মানুষ সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস, ‘শুধু একটু দেখতে চাই’ বাংলোদেশে আসার অনুরোধ! কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার:পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। হবিগঞ্জের লাখাইয়ে ইয়াবা সহ আটক বিএনপি নেতার দায় নেবে না দল। তিন দিনের আল্টিমেটাম, চাপে সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ জগদীশপুর সেতু, আতঙ্কে তিন উপজেলার হাজারো মানুষ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগ, দুই দিনেও মামলা হয়নি। ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা কুনু মিয় গ্রেপ্তার শাল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস, ‘শুধু একটু দেখতে চাই’ বাংলোদেশে আসার অনুরোধ!

স্কাই মিডিয়া বিডি ডেস্ক :
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের সঙ্গে উপজেলা যুব মহিলা লীগের এক নেত্রীর ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে ওই নেত্রীকে বারবার নিজের বাংলোয় যাওয়ার অনুরোধ করতে শোনা যায় ওসিকে।

ওই নেত্রী হলেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিরা আক্তার সনি। ফোনালাপের বিষয়টি স্বীকার করে ওসি দাবি করেছেন, একটি মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে সনি আত্মগোপনে রয়েছেন। তাকে পুলিশের কাছে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই তিনি ফোন করেছিলেন।

 

ফাঁস হওয়া ফোনালাপের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর একটি মামলায় গ্রেপ্তার হন তাজকিরা আক্তার সনি। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর ওসি ফয়জুল আজিম তাকে ফোন করে দেখা করতে বলেন।

এ সময় সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন এবং কুমিল্লার মিয়াবাজারে অবস্থান করছেন। তাই দাগনভূঞায় যাওয়া তার পক্ষে সম্ভব নয়।

 

জবাবে ওসিকে বলতে শোনা যায়, ‘মাথাব্যথা থেকে যা কিছু আছে, সব চলে যাবে। তুমি আসো। আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে। আমার কিছু চাওয়া-পাওয়া নেই। শুধু একটু দেখতে চাই। একটা সিএনজি নিয়ে চলে আসো।’

সনি তখন বলেন, ‘আমি দাগনভূঞায় নেই। থাকলে অবশ্যই আসতাম। আমি চৌদ্দগ্রামে আছি। আমি জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছি। জেলে ভাত খেতে পারিনি। বাড়ি এসে ভাত খেয়েছি।’

 

এরপর ওসি বলেন, ‘মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছো, বাংলোয় চলে আসো।’

ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের বলেন, ওই নারীকে অনেক কষ্টে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিনে মুক্তি পেয়ে তিনি আবার পালিয়ে যান। তাকে বুঝিয়ে পুলিশের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন তিনি।

ওসি আরও দাবি করেন, সনির কাছে তার প্রতিপক্ষ গ্রুপের কিছু তথ্য রয়েছে। তাকে তথ্যদাতা হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেপ্তারের পরিকল্পনা ছিল। সনি নিজেই দেখা করতে আসার এবং কিছু তথ্য দেওয়ার কথা বলেছিলেন। তবে গ্রেপ্তার আতঙ্কে তিনি আর আসেননি। বর্তমানে তিনি আত্মগোপনে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন বলে দাবি করেন ওসি।

 

এ বিষয়ে বক্তব্য জানতে তাজকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

© All rights reserved © 2025-2026 www.skymediabd.com