1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে একের পর এক গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, বাড়ছে উদ্বেগ। সিলেটে হিজড়াদের ‘ছল্লা’ বাণিজ্য, অসহায় সাধারণ মানুষ সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস, ‘শুধু একটু দেখতে চাই’ বাংলোদেশে আসার অনুরোধ! কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার:পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। হবিগঞ্জের লাখাইয়ে ইয়াবা সহ আটক বিএনপি নেতার দায় নেবে না দল। তিন দিনের আল্টিমেটাম, চাপে সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ জগদীশপুর সেতু, আতঙ্কে তিন উপজেলার হাজারো মানুষ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগ, দুই দিনেও মামলা হয়নি। ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা কুনু মিয় গ্রেপ্তার

সিলেটে একের পর এক গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, বাড়ছে উদ্বেগ।

সিলেট প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
Screenshot

সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কানাইঘাট উপজেলা রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের কার্যালয়ের প্রবেশগেটেও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা।

এ সময় উপজেলা রোডের দায়িত্বে থাকা এক নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের তৎপরতায় সাইনবোর্ডে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ব্যাংক কার্যালয়েরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নৈশপ্রহরী ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ব্যাংকটি।

এর আগে সিলেট মহানগরীর উপশহরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস এবং মোগলাবাজার শাখায়ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ কানাইঘাট শাখায় একই ধরনের ঘটনার পর এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের বাইরের সাইনবোর্ডে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

© All rights reserved © 2025-2026 www.skymediabd.com