1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের লাখাইয়ে ইয়াবা সহ আটক বিএনপি নেতার দায় নেবে না দল। তিন দিনের আল্টিমেটাম, চাপে সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ জগদীশপুর সেতু, আতঙ্কে তিন উপজেলার হাজারো মানুষ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগ, দুই দিনেও মামলা হয়নি। ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা কুনু মিয় গ্রেপ্তার শাল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক সিলেটে যুবদলের বিক্ষোভ সমাবেশ, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল প্রস্তুত। চার মামলায় সাড়ে ৩ বছরের সাজা, ১ কোটি ৯ লাখ টাকা জরিমানা; অবশেষে গ্রেফতার। হাসিনাকেও অন্য আসামিদের মতো সাজা ভোগ করতে হবে। ফেঞ্চুগঞ্জকে পরিচ্ছন্ন রাখতে তপু আহমেদের ব্যতিক্রমী উদ্যোগ

হবিগঞ্জের লাখাইয়ে ইয়াবা সহ আটক বিএনপি নেতার দায় নেবে না দল।

ডেস্ক রিপোর্ট: মো:মোস্তফা আনোয়ার (সম্পাদক ও প্রকাশক ,ফেঞ্চুগঞ্জ ,সিলেট।)
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বুল্লা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা বাজারে অভিযান চালিয়ে মোশারফ হোসেনের কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে বুল্লা বাজার থেকে মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

এ বিষয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন বলেন, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিএনপিতে মাদক কারবারির কোনো স্থান নেই। অনৈতিক কর্মকাণ্ডের কারণে মোশারফকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি দলের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত নন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com