1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে হিজড়াদের ‘ছল্লা’ বাণিজ্য, অসহায় সাধারণ মানুষ সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস, ‘শুধু একটু দেখতে চাই’ বাংলোদেশে আসার অনুরোধ! কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার:পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। হবিগঞ্জের লাখাইয়ে ইয়াবা সহ আটক বিএনপি নেতার দায় নেবে না দল। তিন দিনের আল্টিমেটাম, চাপে সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ জগদীশপুর সেতু, আতঙ্কে তিন উপজেলার হাজারো মানুষ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগ, দুই দিনেও মামলা হয়নি। ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা কুনু মিয় গ্রেপ্তার শাল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

স্কাই মিডিয়া বিডি ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
Screenshot

সরকারের ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, পুরোনো কায়দায় অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে তারা। এসব অপতৎপরতা প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

জুবায়ের বলেন, ‘চব্বিশের যোদ্ধাদের রক্ত এখনো টগবগ করছে। ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের উত্তরসূরিরা এখনো রাজপথে রয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরা তাঁর আহ্বানকে স্বাগত জানাই। তবে জাতীয় ঐক্যের পূর্বশর্ত হলো জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন।’

তিনি আরও বলেন, এটি জামায়াতে ইসলামী কিংবা ১১ দলের একক দাবি নয়; বরং তা এখন জাতীয় গণদাবিতে পরিণত হয়েছে।

 

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানা পয়েন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার দুপুরে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন।

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ সমাবেশে সিলেট জেলার বিভিন্ন থানা ও পৌর শাখা এবং মহানগরীর আওতাধীন বিভিন্ন থানার নেতাকর্মীরা মিছিলসহকারে অংশ নেন।

 

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ডা. ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ ও জিন্নুরাইন আহমদ চৌধুরী।

 

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

© All rights reserved © 2025-2026 www.skymediabd.com