1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

সিলেটে র‌্যাবের অভিযানে হাজার বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক কারবারি আটক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জে র‌্যাবের অভিযানে ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিলসহ আবু মিয়া (৪৭) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের আমেরতল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৯ এর একটি দল।

 

র‌্যাব জানায়, অভিযানের সময় আবু মিয়ার সহযোগী আরও দুইজন কৌশলে পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

গ্রেফতার আবু মিয়া সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাটিদল গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে কোম্পানীগঞ্জ থানাধীন নতুন জীবনপুর (গাছঘর) এলাকায় বসবাস করছিলেন। র‌্যাব সদস্যরা তার বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তায় ফেনসিডিলগুলো উদ্ধার করে।

 

আবু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাব-৯ আরও জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com