1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ৬ জন গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি:মোঃ নাজমুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে পৃথক দুটি অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে ডিবি সূত্রে জানা গেছে।

 

প্রথম অভিযানটি পরিচালিত হয় সোমবার রাত ১১টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার তালহা গেস্ট হাউজ আবাসিক হোটেলে। সেখানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ২ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়। তারা হলেন—
১. আলাউদ্দিন (৫০)
২. রেজাউল করিম নোমান (২০)
৩. ইয়াসমিন বেগম (২৫)

 

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় একটি নন-এফআইআর (নং-৩৫৬, তারিখ: ০৯/০৯/২০২৫) রুজু করা হয়েছে।

 

পরে একই রাত ১২টা ২৯ মিনিটে দক্ষিণ সুরমা থানার সিলেট রেস্ট হাউজ আবাসিক হোটেলে আরও একটি অভিযান চালানো হয়। সেখানে আরও ৩ জনকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তারা হলেন—
১. ইভা রহমান নুপুর (২২)
২. জোবাইদা ইসলাম জুই (২৪)
৩. হৃদয় আহমেদ (২৫)

 

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একই আইনের আওতায় আরেকটি নন-এফআইআর (নং-১৭৩, তারিখ: ০৯/০৯/২০২৫) রুজু করা হয়েছে।

 

ডিবি পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com