1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

সিদ্ধিরগঞ্জে দোকান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে একটি দোকান থেকে এক অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৪০) ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের ভান্ডারির পুল নয়াপাড়া খালপাড় এলাকায় ফখরুল ইসলামের বাড়ির নিচতলার দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র কয়েকদিন আগে দোকানটি এক ব্যক্তি ভাড়া নেন। পরে দোকানের ভেতর থেকে দুর্গন্ধ এবং রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

বাড়ির মালিক ফখরুল ইসলাম জানান, গত ১ জুন দোকান ভাড়া নেওয়ার জন্য এক ব্যক্তির সঙ্গে মৌখিক চুক্তি হয়। তবে ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ছবি সংগ্রহ করা হয়নি। শুধু একটি মোবাইল নম্বরই ছিল চুক্তিপত্রে উল্লেখ। ফলে মৃত ব্যক্তি সম্পর্কে বা হত্যার সাথে জড়িত কাউকে সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “একটি দোকান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রযুক্তি ব্যবহার করে দোকান ভাড়ার মোবাইল নম্বরসহ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

 

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com