1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে ৪ জন আহত

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—জামির (২২) ও সাব্বির (২১)। তারা দুজনই ঢাকা কলেজের অনার্স শ্রেণির শিক্ষার্থী।

 

সংঘর্ষে আহত হওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। দুপুরের দিকে তাদের ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সাংবাদিকদের জানান, আহত জামির ও সাব্বিরকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্ক-বিতর্কের সূত্র ধরে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই কলেজের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে অন্তত দুজন আহত হন।

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সঠিক কারণ ও কারা এর সঙ্গে জড়িত—তা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এদিকে এ ধরনের সংঘর্ষে সাধারণ মানুষ ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা রোধে কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com