1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

আমেরিকায় এক দিনে ৫০০ অভিবাসী গ্রেপ্তার, সামরিক বিমানে দেশে ফেরত

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

আমেরিকার বিভিন্ন শহরে অভিযান চালিয়ে নথিপত্রহীন ৫০০ জনের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক্স পোস্টে এ তথ্য জানানো হয়। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিইর বরাত দিয়ে এ তথ্য জানায় হোয়াইট হাউস।

হোয়াইট হাউস বলেছে, আমেরিকার সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে, তার একটি ছোট নমুনা এই ঘটনা। এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, অভিযান চালিয়ে নথিপত্রহীন ৫৩৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন এক সন্দেহভাজন সন্ত্রাসী, সন্ত্রাসী ট্রেন ডে আরাগুয়া গ্যাংয়ের চার সদস্য এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধে অভিযুক্তসহ মোট ৫৩৮ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া শত শত অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে। ইতিহাসের বৃহত্তম প্রত্যর্পণ অভিযান চলমান রয়েছে। অঙ্গীকার করা হয়েছে, অঙ্গীকার রক্ষা হচ্ছে।

গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন, সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়ে আইসিইর কর্মকর্তাদের ট্রাম্প প্রশাসনের অনুমতি দেওয়ার দুই দিন পর এই অভিযান চালানো হলো।

গত সোমবার আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প দেশটিতে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে দেশ থেকে বের করে দেওয়ার অঙ্গীকার করেন। এই লক্ষ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি ও সেনা মোতায়েন, জন্মগত অধিকারে নাগরিকত্বসহ বেশকিছু অভিবাসী বিরোধী নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com