1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় পুলিশের বিশেষ অভিযান: ১.৩ কেজি গাঁজাসহ দুই তালিকাভুক্ত কারবারি গ্রেফতার জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, সিসিটিভিতে দুই তরুণ। সিলেটের ফেঞ্চুগঞ্জ সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজের বিরুদ্ধে ঘুষ নিয়ে দলিল আটকে রাখার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ১৯ টাপেন্টাডল ও ৬৩ ইয়াবাসহ আটক ৩ ইসলামী ইতিহাস ও মনীষীদের জীবনী নিয়ে বড়লেখায় কুইজ প্রতিযোগিত চারঘাটে ডিবি পুলিশের অভিযান, ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ফেঞ্চুগঞ্জে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজ চক্রের তৎপরতা! মল্লিকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, উঠেছে চাঁদাবাজির অভিযোগ! রাজশাহীতে জমে উঠেছে বিভাগীয় বইমেলা, প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শ্রমিক আন্দোলনের আড়ালে পাশের দেশ থেকে ‘মাফিয়া ও প্রতিক্রিয়াশীলদের’ অপচেষ্টা চলছে ! ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযান: ১.৩ কেজি গাঁজাসহ দুই তালিকাভুক্ত কারবারি গ্রেফতার

প্রতিনিধি : হানিফ পারভেজ, বড়লেখা
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
Screenshot

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার কালিউতা গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৪০)। তিনি বর্তমানে দক্ষিণ লঘাটি এলাকার বিল্লাল মিয়ার কলোনিতে বসবাস করতেন। অপরজন হলেন সিলেটের বিয়ানীবাজার থানার সাংলা গ্রামের আব্দুল হাসিবের ছেলে আলী হোসেন (৪৩)।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দক্ষিণ লঘাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১১ নভেম্বর বড়লেখা থানায় মামলা নং-০৮ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

 

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসা ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com