1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

ঠাকুরগাঁওয়ে দয়া করে দেশটাকে বাঁচান,মির্জা ফখরুল।

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভাজন সৃষ্টি করবেন না। নতুন করে দাবি-দাওয়া তুলে আন্দোলন করে আর নির্বাচন পেছানোর চেষ্টা করবেন না।’ আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকনপুকুরিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

আজ (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের কার্তিতলায় অনুষ্ঠিত সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ পিআর বোঝে না। পিআর হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে প্রার্থীকে নয়, দলকে ভোট প্রদান করতে হবে। সাধারণ মানুষ যদি তার প্রার্থীর কাছে না যেতে পারে, তার প্রার্থীকে না চিনতে পারে তাহলে? সাধারণ মানুষ পিআর বোঝে না, আমরাও বুঝি না।’

 

সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল জানান, রাজনৈতিক দলগুলো যেগুলো বিষয়ে সম্মত হয়েছে তার সনদই আগামী ১৭ তারিখে স্বাক্ষর হবে। আর যেগুলোতে সম্মত হয়নি সেগুলো সংসদে জনগণের মতামতের ভিত্তিতেই পাস করা হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সমস্ত নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com