1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ঐতিহাসিক সত্যের মুখোমুখি হোক পাকিস্তান: ক্ষমা ছাড়া সম্পর্ক নয়!

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আজকে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন ইতিহাস বিকৃতির নতুন নতুন প্রয়াস চলছেই। আর সেই প্রয়াসের হোতা আবার আমাদের কাছে এসে নীতি শোনাতে আসে—যার হাতে আমাদের অতীত রক্তে ভেজা!

 

সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বললেন, “ইসলাম বলেছে, হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

 

শুনে বিস্ময় তো নয়—রীতিমতো ধিক্কার জাগে! ১৯৭১ সালে এই পাকিস্তানই ইসলামকে মুখোশ করে, আমার মা-বোনের ওপর চালিয়েছে পাশবিক নির্যাতন, চালিয়েছে গণহত্যা। আর আজ সেই রাষ্ট্র আমাদের হৃদয় পরিষ্কার করতে বলে?

 

প্রশ্ন করছি—কে তাদের এই অধিকার দিয়েছে?

 

তারা আজও জাতির কাছে ক্ষমা চায়নি, একটিবারের জন্যও স্বীকার করেনি সেই ভয়াবহ ইতিহাসের দায়। বরং গা বাঁচিয়ে ইতিহাস মুছে দেওয়ার ষড়যন্ত্রেই তারা ব্যস্ত। অথচ এই দেশের কিছু রাজনৈতিক দল, নিজেদের স্বার্থে, সেই অপরাধী রাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত!

 

ধর্ম কখনো হত্যার অনুমতি দেয় না। ইসলাম কখনো নারী নির্যাতনকে ‘গণিমতের মাল’ বলে বৈধতা দেয় না। কিন্তু পাকিস্তান তা-ই করেছে। ৫৪ বছর পেরিয়ে গেছে, আমরা এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি। অথচ আজ আবার তারা ধর্মের নামে আমাদেরকে জ্ঞান দেয়?

 

তাদের ঔদ্ধত্য এখানেই শেষ নয়—পাকিস্তানের কিছু প্রাক্তন রাজনীতিক এখনো বলে, “বাংলাদেশ একদিন আবার পাকিস্তানের সঙ্গেই মিলবে!” এ শুধু উন্মাদনা নয়, এটা আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের চরম অপমান।

 

তাই আমরা স্পষ্ট করে বলতে চাই:
❝ক্ষমা চাইতে হবে—নাকে খত দিয়ে। বিশ্ব দরবারে মাথা নিচু করে। তার আগে কোনো সম্পর্ক নয়, কোনো বন্ধুত্ব নয়, কোনো সহাবস্থান নয়।❞

 

ইতিহাস ভুলে গেলে জাতির অস্তিত্ব বিপন্ন হয়। আজ আমরা যদি পাকিস্তানের এই কূটনৈতিক নাটক মেনে নেই, তবে আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা কী বার্তা পৌঁছাবো? যে জাতি লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, সে জাতি কি এত সহজে ইতিহাস বিস্মৃত হবে?

 

না, আমরা ভুলবো না।

 

আমরা মনে রাখবো—৭১ আমাদের রক্তের ইতিহাস। আমরা মনে রাখবো মা-বোনের কান্না, বধ্যভূমির আর্তনাদ। আর আমরা সেই ইতিহাসের মর্যাদা রক্ষা করবো—যতদিন বাংলাদেশ আছে, ততদিন।

 

জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!
বাংলাদেশ চিরজীবী হোক!

মেহরাব হোসেন জুনেল
সাবেক সহ-সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com