1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

বাকলিয়ায় জোড়া খুন মামলার প্রধান আসামি খোরশেদ গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় সংঘটিত জোড়া খুন মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি মো. খোরশেদ (৪০) অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছেন।

 

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার পর র‍্যাব-৭ এর একটি দল রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত খোরশেদ রাউজান উপজেলার পরীর দীঘির পাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। র‍্যাব জানায়, খোরশেদ এলাকায় ‘ত্রাস’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন ও সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।

 

র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা খোরশেদকে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়। নিশ্চিত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

 

গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব জানিয়েছে, সমাজবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com