1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে মো. কলিম উদ্দিন (৩৮) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাতে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত কলিম উদ্দিন পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা এবং ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট দারোগারহাট বাজারে ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কলিম উদ্দিন ও সাদ্দাম নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হন।

 

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আবারও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। পরে কর্তব্যরত চিকিৎসকরা কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

 

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com