1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

স্ত্রীর মৃত্যুর পর শ্যালিকাদের নিয়ে নাটকীয় কাণ্ড, টাওয়ারে উঠে বিয়ের দাবি

সিলেট প্রতিনিধি:মোঃ নাজমুল ইসলাম
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

উত্তরপ্রদেশের কানৌজে এক ব্যক্তি স্ত্রীর মৃত্যুর পর একের পর এক শ্যালিকাকে বিয়ে নিয়ে তৈরি করেছেন চাঞ্চল্যকর পরিস্থিতি। শেষ পর্যন্ত তিনি বৈদ্যুতিক টাওয়ারে উঠে আরেক শ্যালিকাকে বিয়ের দাবিতে ঘন্টাব্যাপী নাটক মঞ্চস্থ করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজ সাক্সেনা ২০২১ সালে প্রথম স্ত্রীকে বিয়ে করেন। তবে মাত্র এক বছরের মাথায় অজ্ঞাত রোগে স্ত্রীর মৃত্যু হলে তিনি ওই স্ত্রীর বড় বোনকে বিয়ে করেন। কিন্তু এরপরও থেমে থাকেননি তিনি। দুই বছর যেতে না যেতেই স্ত্রীর আরেক বোনের প্রেমে পড়েন এবং তাকে বিয়ের দাবি জানান।

 

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এ নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করলে স্ত্রী সাফ জানিয়ে দেন, এ বিয়ে সম্ভব নয়। এতে ক্ষিপ্ত হয়ে সাক্সেনা জনপ্রিয় বলিউড সিনেমা ‘শোলে’-এর দৃশ্য নকল করে বৈদ্যুতিক টাওয়ারে উঠে যান এবং শ্যালিকাকে বিয়ের দাবিতে চিৎকার করতে থাকেন।

 

প্রায় সাত ঘণ্টা পুলিশ ও পরিবারের সদস্যরা বোঝানোর চেষ্টা চালানোর পর তাকে টাওয়ার থেকে নামানো সম্ভব হয়। এসময় তাকে আশ্বাস দেওয়া হয়, তার দাবি বিবেচনা করা হবে।

 

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাক্সেনা জানান, “আমার শ্যালিকা আমায় ভালোবাসেন। তাই আমি তাকেই বিয়ে করতে চাই।”

 

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com