1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর এলাকায় স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহতের নাম মারুফা আক্তার (৪৫)। তিনি শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নির্জনে নিজ ঘরের ভেতরে মারুফা আক্তারকে হত্যার পর তার মরদেহ ঘরের ভেতর রেখেই ঘর তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দেন স্বামী মিজানুর রহমান। পরে তিনি পালিয়ে যান।

 

পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে আগুন লাগানো হয়। লাশটি স্বাভাবিকভাবে বিছানায় শোয়ানো অবস্থায় পাওয়া গেছে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারুফা আক্তারকে হত্যা করেছেন তার স্বামী মিজানুর রহমান। এরপর ঘরে আগুন ধরিয়ে পালিয়ে গেছেন। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মিজানুর রহমানকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com