1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা :প্রধান আসামি ইয়ানুছ কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রতন (৩৮) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি ইয়ানুছ (৪০) কে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য নিশ্চিত করেছে।

 

র‍্যাব জানায়, গতকাল (২ জুলাই) কুড়িগ্রাম সদর থানার পাচগাছি হারুগারা ইউনিয়নের আরাজী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়ানুছ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরাব মুগড়াকুল এলাকার মৃত নবু মিয়ার ছেলে।

 

র‍্যাব-১১-এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়ানুছ স্বীকার করেন, নিহত রতনের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল এবং দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে তাদের মধ্যে একবার সংঘর্ষের ঘটনাও ঘটে, যাতে রতন আহত হন। হত্যাকাণ্ডের প্রায় ১৫ দিন আগেও তাদের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়।

 

পূর্বপরিকল্পনা অনুযায়ী, গত ১৭ জুন ভোরে ৩নং আসামি হাসেম (৪০) ও ৪নং আসামি ইলিয়াছ (৩০)-এর সহযোগিতায় রতনকে ডেকে নেয় ইয়ানুছ। এরপর তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং পরবর্তীতে গলা ও হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। হত্যাকাণ্ডে মোট আটজন জড়িত ছিল। তারা রতনের মরদেহ খালে ফেলে পালিয়ে যায়।

 

ঘটনার পরদিন, ১৭ জুন সকালে সোনারগাঁও উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেড়িবাঁধের পূর্ব পাশ থেকে রক্তাক্ত অবস্থায় রতনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রতন নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকার বাসিন্দা এবং সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার একটি বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ইয়ানুছ দীর্ঘদিন আত্মগোপনে ছিল এবং সে পাশের দেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। গ্রেপ্তারের পর তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com