1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

সুত্রাপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৫ জন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

রাজধানীর সুত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে ওই এলাকার সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন: ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) এবং একমাত্র মেয়ে আয়শা (দেড় বছর)। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।

 

দগ্ধদের একজন, রিপনের মামা জাকির হোসেন জানান, রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। বাড়ির আসবাবপত্রও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আশপাশের ভাড়াটিয়ারা দ্রুত এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে গ্যাস জমে ছিল, যা কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটায়।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামীমের ৪২ শতাংশ, রোকনের ৬০ শতাংশ এবং আয়শার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। এদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

দগ্ধদের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করছেন স্বজন ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com