1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

সীমান্তের ওপারে গাছের ডালে ঝুলছিল বাংলাদেশি যুবকের মরদেহ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উৎমা এলাকায় ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিহত যুবকের নাম জাকারিয়া (২৩), তিনি উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা এবং আলাউদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর সাব পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় জাকারিয়ার মরদেহ দেখা যায়। মরদেহটি দড়িতে বাঁধা ছিল এবং দৃশ্যত গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছিল।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মাজহারুল ইসলাম। তিনি বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা—সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।”

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, “ঘটনাস্থল সীমান্তের ওপারে হওয়ায় কিছু আইনি জটিলতা রয়েছে, যার কারণে মরদেহ উদ্ধার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। ইতোমধ্যে নিহতের পরিবার সাধারণ ডায়েরি করেছে এবং বিজিবি বিএসএফের সঙ্গে সমন্বয় করছে।”

 

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা উদ্বেগজনক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ও তদন্ত কার্যক্রম শুরু করা হবে বলে জানান ওসি।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2025-2026 skymediabd.com