1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

সিলেটে প্রতিবাদ মিছিল করে জেলা ও মহানগর যুবদল

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা উমেদুর রহমান উমেদ গ্রেফতারের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল করেছে যুবদল।
শুক্রবার সন্ধ্যায় (৭ জুন) নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সিলট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যাতি বিশ্বাস জয়, জি এম বাপ্পি, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, আলি আহমদ আলম, মতিউর রহমান আফজাল, ইসহাক আহমদ, এস এম পলাশ, করুনাময় সিংহ, মলয় ধর, নজরুল ইসলাম, জায়েদ আহমদ, আলফুজ্জামান বকুল, মিজান রহমান, বাবলু হোসেন, দুলাল আহমদ, শাহেদ আহমদ, শামিম রেজা ও আব্দুস সালাম প্রমূখ।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, আওয়ামী ডামি সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষান্ত হয়নি। তারা জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে চায়। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে সম্পূর্ণ অন্যায়ভাবে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য উমেদুর রহমান উমেদকে গ্রেফতার করা হয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে যুবদল নেতা উমেদসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com