1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, মা-ছেলের করুণ মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫

সিলেটের পারাইরচক বাইপাস এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী ও তার শিশুপুত্র।

বুধবার (১৮ জুন) বেলা আড়াইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ সুরমা থানার সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামের বাসিন্দা জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম এবং তাদের আট বছর বয়সী ছেলে সিয়াম।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চাচাতো ভাইয়ের প্রাইভেটকারে গোলাপগঞ্জ যাচ্ছিলেন জুনেদ আহমদ, তার স্ত্রী ঝর্ণা বেগম ও তিন সন্তান। পারাইরচক বাইপাস এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি গভীর খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথেই প্রাণ হারান ঝর্ণা বেগম।

হাসপাতালে নেওয়ার পর মারা যায় ছোট ছেলে সিয়ামও। এ দুর্ঘটনায় নিহতের স্বামী জুনেদ আহমদ ও তাদের আরও দুই সন্তান গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

 

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে।

 

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com