1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

সিলেটে ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ছেলে পলাতক

সিলেট প্রতিনিধি :মোঃ নাজমুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন শাহপরান আবাসিক এলাকায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক বিরোধের জেরে ছেলে হাতে প্রাণ হারিয়েছেন এক মা।

নিহত বৃদ্ধার নাম রহিমা বেগম (৭০)। তিনি হেপি কমপ্লেক্সের ভাড়াটিয়া ও জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে ছুরি দিয়ে নিজ মা রহিমা বেগমকে নৃশংসভাবে হত্যা করেন ছেলে বদরুল ইসলাম (৪২)। খবর পেয়ে সোমবার সকাল ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নিহতের ছেলে বদরুল ইসলাম একসময় স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তবে গত চার মাস আগে চাকরিচ্যুত হওয়ার পর থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

 

শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল বলেন, “প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

 

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com