1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় অপহরণের ৮ ঘণ্টা পর সাবেক যুবলীগ নেতা উদ্ধার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় অপহরণের সাড়ে আট ঘণ্টা পর উদ্ধার হয়েছেন জহির উদ্দিন মিন্টু (৪৯) নামে এক সাবেক যুবলীগ নেতা।

 

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে তাকে উদ্ধার করা হয়।

 

এর আগে বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের বইক্যার পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত জহির উদ্দিন মিন্টু নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

 

ঘটনার পরপরই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম জানান, “সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভোরে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

তবে কে বা কারা এ অপহরণ ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2025-2026 skymediabd.com