1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

লামায় যুবক খুন, গ্রেপ্তার একই পরিবারের ৫ জন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বান্দরবানের লামা উপজেলায় পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত আব্দুর রহমান লামার আজিজনগর ইউনিয়নের পূর্ব চান্দির আমতলি মুসলিম পাড়ার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমানের সঙ্গে তার বড় ভাই আব্দুল শুক্কুরের স্ত্রী মিনু আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৪ জুলাই (রবিবার) রাতে মিনুর ভাই ও স্বজনরা পূর্বপরিকল্পিতভাবে রহমানের ওপর হামলা চালায়।

হামলার সময় মিনু আক্তারের ছোট ভাই মো. সোহেল (২২) তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে আব্দুর রহমানের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন। এতে রহমান ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের নির্দেশে লামা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে এবং হামলায় ব্যবহৃত ধারালো চাকুটি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা হাজিপাড়ার কামাল উদ্দিনের তিন ছেলে মো. সোহেল (২২), মো. জাহেদ (৩০), মো. রিয়াজ (২৪), মেয়ে মিনু আক্তার (৩৫) এবং স্ত্রী হালিমা বেগম (৫৫)।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও মিডিয়া ফোকাল পয়েন্ট আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com