1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার

রাজশাহী, নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক কারবার ও অস্ত্র বহনের অভিযোগে এবং সাংবাদিক পরিচয় ব্যবহারকারী মিশাল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানার শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মিশাল মন্ডল (৪২) বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার করিমের ছেলে। তিনি সাবেক মোটরসাইকেল মেকার এবং বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

 

স্থানীয়দের অভিযোগ, প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ না করেও মিশাল নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। একটি স্থানীয় পত্রিকার কার্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে সাংবাদিকতার পরিচয় দিয়ে প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মিশাল নিজেকে রাজশাহী মহানগরের ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিতেন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

 

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী জানান, শুক্রবার রাতে মিশাল মন্ডলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

শনিবার দুপুরের আগে তাকে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলাও চলমান রয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com