1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

রণক্ষেত্র রাঙামাটি শহর,১৪৪ ধারা জারি

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

রাঙামাটি শহরের বনরূপা এলাকায় হঠাৎ শত শত পাহাড়ি দেশীয় অস্ত্র নিয়ে দোকানপাট ভাঙচুর করায় ব্যবসায়ীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। 

এ নিয়ে উত্তেজনা বিরাজ করায় শহরে ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় এ সিন্ধান্ত নেওয়া হয় বলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে জেলা শহরে শত শত পাহাড়ি জনতা দেশীয় অস্ত্র নিয়ে বনরূপা এলাকার দোকানপাট ও স্থাপনায় ভাঙচুর চালান, পুড়িয়ে দেন রাস্তায় থাকা অটোরিকশা ও মোটরসাইকেল। এ ঘটনায় পাঁচজন আহত হন।

এর ঘণ্টা খানেক পর সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা তাদের প্রতিহত করার চেষ্টা চালান।

একপর্যায়ে সংঘর্ষ বেধে যায় এবং উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর চালান। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

বর্তমানে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। স্থানীয় বাঙালিরা হামলার প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করছেন।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com