1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

মামলার শুনানি শেষে ফেরার পথে মৃত্যু, পুকুর থেকে লাশ উদ্ধার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুর থেকে মোজাহের আহমেদ (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত মোজাহের আহমেদ গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গোলাপ জানের বাড়ির শের আলীর ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং এ নিয়ে মামলা চলমান ছিল। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে অংশ নিতে তিনি সকালে চট্টগ্রাম আদালতে যান। রাত সাড়ে ৮টার দিকে গন্ডামারা ফেরার পথে গোলাপ জানের বাপের বাড়ি এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় মোজাহের পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর স্বজনরা গিয়ে পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নাকের পাশে সামান্য রক্তের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com