1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

মাদক সেবন নিয়ে বিরোধ: বন্ধু শুভকে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫

নরসিংদীতে মাদক সেবনকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে শুভ মিয়া (২০) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

রোববার (২৫ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার (এসপি) এসএম মোস্তাইন হোসেন। নিহত শুভ সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

 

গ্রেপ্তার তিনজন হলেন—হাবিবুর রহমান (২৪), কবির হোসেন (২১) ও আহম্মদ নাঈম (২৪)। তারা সবাই নিহত শুভর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং নিয়মিত একসঙ্গে মাদক সেবন করতেন।

 

পিবিআই জানায়, গত ৬ এপ্রিল রাতে সদর উপজেলার খিদিরপুর টেকপাড়া জানের মুখ ব্রিজ এলাকায় শুভসহ পাঁচ বন্ধু মাদক সেবনের জন্য একত্র হয়। এ সময় মাদক সংগ্রহসংক্রান্ত বিষয়ে শুভ ও হাবিবুরের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে হাবিবুর শুভকে মারধর শুরু করে। পরে কবির, নাঈম এবং আরও এক বন্ধু মিলে তাকে বেধড়ক মারধর করে।

 

মারধরের পর গরু বাঁধার একটি দড়ি দিয়ে শুভর গলায় প্যাঁচ দিয়ে দুই দিক থেকে টেনে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ একটি ডোবায় ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা।

 

নিহতের পরিবার নরসিংদী মডেল থানায় মামলা করলে পিবিআই তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ মে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে হাবিবুর ও কবিরকে এবং ২১ মে চাঁদপুরের নায়েরগাঁও এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের সময় হাবিবুরের কাছ থেকে নিহত শুভর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তারা হত্যার কথা স্বীকার করেছে।

 

পিবিআই জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকি আসামিকে ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com