1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করে পালিত ছেলে শামসের

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫

যশোর শহরের মণিহার এলাকায় মাদকের টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পালিত ছেলে শেখ শামসের বিরুদ্ধে।

শনিবার (২৪ মে) বিকেলে নিজ বাসা থেকে সুলতানা খালেদা খানম সিদ্দিকা (৬৪) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে পানির সংকটে ভুগছিলেন বাসার ভাড়াটিয়ারা। একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে এক ভাড়াটিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সুলতানার মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। এ সময় ঘাতক শেখ শামস ঘরেই ঘুমিয়ে ছিল।

 

নিহতের ভাগনে এস এম মাহমুদুল কবীর জানান, নিঃসন্তান সুলতানা খালেদা খানম সিদ্দিকা মাত্র তিন মাস বয়সে শেখ শামসকে বাড়িতে নিয়ে আসেন এবং নিজের সন্তান হিসেবে লালনপালন করেন।

 

তবে বড় হওয়ার পর থেকে শেখ শামস মাদকাসক্ত হয়ে পড়ে এবং প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাত। তবে বিষয়টি কখনো প্রকাশ করতে দেননি সুলতানা।

 

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকসেবনের টাকার জন্য মা-ছেলের মধ্যে রাতভর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাঁশ দিয়ে পিটিয়ে মাকে হত্যা করে শামস। সকালে নাশতা করে ঘরে ঘুমিয়ে পড়ে সে। তবে তার ব্যাগ গুছানো ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে—সে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

 

জিজ্ঞাসাবাদে শেখ শামস মাকে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com