1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

মহাখালী বাস টার্মিনালে সাংবাদিকের ওপর হামলা, পাশে থেকেও নিরব পুলিশ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ঈদযাত্রার ভিড়ে যাত্রী হয়রানির ভিডিও ধারণ করতে গিয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাইয়ান হোসাইন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী সাংবাদিক জানান, বাস টার্মিনালের ভেতরে যাত্রী হয়রানির চিত্র ধারণ করছিলেন তিনি। এ সময় কয়েকজন পরিবহন শ্রমিক তার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তার হাতে থাকা বুম ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করে। মারধরের একপর্যায়ে তার পোশাক ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

 

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হামলার সময় কাছেই কর্তব্যরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন, কিন্তু তারা কোনো হস্তক্ষেপ করেননি বলে অভিযোগ করেন রাইয়ান হোসাইন। পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

 

পরবর্তীতে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে লাইভে এসে পুরো ঘটনার বিবরণ দেন এবং হামলার কিছু চিত্রও তুলে ধরেন।

 

এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে পরিবহন সংশ্লিষ্ট কোনো পক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com