1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বিশ্বনাথ প্রেসক্লাবের জুবায়ের সভাপতি ও শিপন আহমদ সম্পাদক পদে পুর্ণরায় নির্বাচিত।

সিলেট বিশ্বনাথ প্রতিনিধি:মোঃ জাহান মিয়া
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের ঐতিয্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ২০২৫ – ২০২৬ সালের কার্যকরী পরিষদে রফিকুল ইসলাম জুবায়ের সভাপতি পদে এবং মোঃ শিপন আহমদ সাধারণ সম্পাদক পদে পুর্ণরায় নির্বাচিত হয়েছেন এবং কোষাধ্যক্ষ পদে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন মোঃ নুর উদ্দিন।

 

গত ১৫ সেপ্টেম্বর সোমবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবের মাসিক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে ৩টি পদে তাদেরকে নির্বাচিত করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমেদ পরিচালনায় মাসিক এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের প্রয়াত সদস্য এবং বর্তমান সদস্যদের পিতা,মাতা ও প্রয়াত পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনা করে বার্ষিক দোয়া মাহফিল, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য হতে ইচ্ছুক মোস্তাক আহমদ মোস্তফা ও মোঃ জাহান মিয়াকে শিক্ষানবিশ সদস্য হিসেবে অনুমোদন, আগামী মাসিক সভায় ২০২৫ – ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ,ক্লাবের সদস্য মোহাম্মদ নুরুল ইসলামকে আহ্বায়ক ও মাজহারুল ইসলাম সাব্বিরকে সদস্য সচিব করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বাস্তবায়ন পরিষদ গঠন, ক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানকে আহ্বায়ক ও আব্দুস সালাম মুন্নাকে সদস্য সচিব করে বার্ষিক দোয়া মাহফিল ২০২৫ বাস্তবায়ন পরিষদ গঠন, ২০২৫ এর অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন এবং ২০২৬ এর ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক স্মারক ২০২৫ প্রকাশের উদ্যোগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সভায় আরোও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের বর্তমান সদস্য যথাক্রমে কাজী মোঃ জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, সদস্য মোঃ নুর উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না,সমুজ আহমদ সায়মন, সুজিত দেব ও মাজহারুল ইসলাম সাব্বির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com