1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জগন্নাথপুরে স্বাগত মিছিল

মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন কে স্বাগত জানিয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বৃহৎ স্বাগত মিছিলের আয়োজন করে।

 

মিছিলটি জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে এসে একটি পথসভায় মিলিত হয়।

 

মিছিলে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক  আবু হুরায়রা ছাদ মাস্টার**, পরিচালনা করেন যুগ্ম আহবায়ক  জামাল উদ্দিন। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক  রাজু আহমদ, পৌর বিএনপির আহবায়ক সালা উদ্দিন মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হোসেন ডালিম, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুন মিয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুনুর রশীদ প্রমুখ।

 

 

মিছিলে উপজেলার প্রতিটি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশের মানুষনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রেও একটি ঐতিহাসিক মুহূর্ত। তার নেতৃত্বে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।

 

এছাড়াও তারা জানান, প্রবাসে থেকেও তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, এবং তার আগমনে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নতুন উদ্দীপনা ও সজীবতা লাভ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com