1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

গাইবান্ধায় বড় ভাই শহিদুল ইসলামকে (৩৮) হত্যার দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরিফ বিল্লাহ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়ার আব্দুস ছাত্তার মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, বড় ভাই শহিদুল ইসলামকে হত্যার ঘটনায় ২০২১ সালের ২০ সেপ্টেম্বর সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা হয়।

 

এ মামলায় দীর্ঘ শুনানি ও আসামির বাবা-মাসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

 

 

মামলার এজাহারের বরাত দিয়ে নিরঞ্জন কুমার ঘোষ জানান, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের জেরে আরিফ বিল্লাহর সঙ্গে তার মা হামিদা বেগমের তর্ক হয়।

 

এসময় আরিফ বিল্লাহ একটি রাইস কুকারে লাথি দিলে সেটি ভেঙে যায়। পরে বড় ভাই শহিদুল ইসলাম ছোট ভাই আরিফ বিল্লার কাছে রাইস কুকার ভাঙার বিষয়ে জানতে চাইলে উত্তেজিত হয়ে আরিফ বিল্লাহ একটি কাঠ দিয়ে শহিদুলকে বেদম মারধর করেন।

 

পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন পর ১৯ সেপ্টেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহিদুলের।

এ ঘটনায় শহিদুলের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর সাদুল্লাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে এ রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com