1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, আহত আরও একজন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মিল্লাত (২১) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আফসার নামে আরেক যুবক।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতের দিকে উপজেলার বাসপদুয়া সীমান্তের ২১৬৪/৩-এস নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত বাসপদুয়ার ইউসুফের ছেলে। গুলিবিদ্ধ আফসার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মিল্লাত ও আফসার রাতে সীমান্তবর্তী জলাশয় ও মাঠের বন্যার পানিতে মাছ ধরতে যান। এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মিল্লাতকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন জানান, “বিজিবির গুতুমা বিওপি টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে, মিল্লাত ও আফসার শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন, তখন বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিষয়টি তদন্তাধীন এবং বিস্তারিত জানা গেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

 

তিনি আরও বলেন, “কেন তারা এত রাতে সীমান্ত অতিক্রম করেছিলেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।”

 

এ ঘটনায় সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ও সীমান্তে মানবিক আচরণ নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com