1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই? ইসরায়েলের বিমান বাংলাদেশে কী করে এল। কী গোপন সম্পর্ক।

স্কাই মিডিয়া বিডি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

বর্তমান অবৈধ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যেকোনো সময় তারা চোরাবালিতে ডুবে যেতে পারে।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তিনি।

সমাবেশে রিজভী বলেন, ‘সরকার এখনো আতঙ্কিত। কেন আতঙ্কিত জানেন, আতঙ্কিত এই জন্য যে তারা তো জানে জনগণ তাদের ভোট দেয়নি। ৯৫ শতাংশ জনগণ তাদের ভোট দেয়নি। সে আমি আর ডামি, আমরা আর মামুদের নির্বাচন করেছে। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার—এটা তো চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। যেকোনো সময় এই গদি বালুর মধ্যে ডুবে যেতে পারে।’
এ জন্যই সরকার হাবিবুর রশিদ, হাবিব-উন নবী খান, সাইফুল আলম, আবদুল কাদের ভূঁইয়াসহ বিএনপি নেতাদের আটক করে রেখেছে। ভয় থেকেই এই গ্রেপ্তার বলে মন্তব্য করেন রিজভী।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ‘আপনি বলেছেন, রাজনৈতিক মামলায় বিএনপির কেউ জেলে নেই, তারা বিভিন্ন অপরাধে অপরাধী। প্রধানমন্ত্রী আপনাকে একটা কথা বলি, এক-এগারোর সময় আপনাদের বিরুদ্ধেও মামলা হয়েছিল, সেগুলো (মামলা) গেল কোথায়।’

সরকার মুখে যা বলে, তলেতলে উল্টোটা করে বলে দাবি করেন বিএনপির এই নেতা। এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘উনি একটা কথা বলেন তলেতলে। এ জন্য ওরা প্রকাশ্যে কিছু বলতে পারে না। ওরা তলেতলে কাজ করে। দেখবেন, মুখে যেটা বলে তলেতলে করে আরেকটা। ইসরায়েলের বিমান বাংলাদেশে কী করে এল। কী গোপন সম্পর্ক, প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘এই প্রচণ্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি, আমি বিশ্বাস করি, সরকারের পতন হবেই হবে। পৃথিবীতে ভালোর জয় হয়, মন্দের পরাজয় হয়। সুতরাং সরকারের পতন অনিবার্য।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশ করে। গত বৃহস্পতিবার রাজধানীর এক মামলায় আদালত জামিন নামঞ্জুর করে হাবিবুর রশিদকে কারাগারে পাঠান। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক আবদুস সালাম আজাদ, কৃষক দলের সভাপতি হাসান জাফির প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com