1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

নিখোঁজ ফারিয়া তাসনিনের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিন (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর বাস্তুহারা বিলে কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত ফারিয়া তাসনিন চুয়াডাঙ্গার মুনসি অলিউল্লা আহম্মেদের মেয়ে। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ জুলাই) রাতে কাজের উদ্দেশ্যে ফারিয়া তাসনিন টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় যান। রাত সোয়া ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে অসতর্কভাবে খোলা একটি ম্যানহোলে পড়ে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

 

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা ৩৬ ঘণ্টার চেষ্টার পরও ম্যানহোলে তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে মঙ্গলবার সকালে টঙ্গীর বাস্তুহারা বিলে কচুরিপানার নিচে তার মরদেহ ভেসে ওঠে।

 

ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, “ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ একাধিক টিম ড্রেনের বিভিন্ন অংশে উদ্ধার অভিযান চালায়। ধারণা করা হচ্ছে, ম্যানহোলে পড়ে মৃত্যুর পর লাশ পানির প্রবাহে ভেসে গিয়ে বিলের কচুরিপানার নিচে আটকে যায়।”

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তাহীন খোলা ম্যানহোল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com