1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

দুর্গাপুরে পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় রোববার (৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক তিনটি ঘটনায় তিনজনের অপমৃত্যু হয়েছে।

এসব মৃত্যুর মধ্যে রয়েছে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু, বিষপানে এক গৃহবধূর মৃত্যু ও ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার।

 

পুলিশ জানায়, দুর্গাপুর সদর ইউনিয়নের মিনকী ফান্দা গ্রামে ডোবার পানিতে ডুবে মারা গেছেন রেজাউল ইসলাম (২২) নামে এক যুবক। স্বজনরা জানান, শনিবার (৭ জুন) রাতে খাওয়াদাওয়ার পর ঘর থেকে বের হয়ে আর ফেরেননি রেজাউল। পরদিন সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পাশে তার মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা ডোবার পানিতে নেমে তার মরদেহ উদ্ধার করেন। নিহত রেজাউল মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানান তার পরিবার।

 

অন্যদিকে, চণ্ডিগড় ইউনিয়নের মৌ গ্রামে বিষপানে আত্মহত্যা করেন মাইফুল আক্তার (৪০) নামের এক গৃহবধূ। পরিবারের লোকজন দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এছাড়া কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিজ ঘর থেকে আবু তাহের (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে এগুলো অপমৃত্যু হিসেবে মনে করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজাউল ইসলাম ও আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গৃহবধূ মাইফুল আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com