1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।

সোমবার দুজনকে এবং মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) একজনকে শুনানি শেষে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর মধ্যে দুজনকে ছয় দিন এবং একজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন—মামুন, শরীফ ও কাজল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, সোমবার গ্রেপ্তারকৃত মামুন ও শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

অপরদিকে মঙ্গলবার কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় ত্বকী।

দুদিন নিখোঁজ থাকার পর ৮ মার্চ সকালে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ত্বকীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে এই হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ও ভাতিজা আজমেরী ওসমানকে দায়ী করে আসছেন ত্বকীর বাবা রফিউর রাব্বী।

ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ভ্রমর, তায়েব উদ্দীন জ্যাকি ও সালেহ রহমান সীমান্ত নামের চারজনকে গ্রেপ্তার করেছিল। ২০১৩ সালের ২৯ জুলাই র‌্যাবের অভিযানে গ্রেপ্তার লিটন প্রথম ত্বকী হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় তিনি বলেন, সালেহ রহমান সীমান্তের জামতলা ধোপাপট্টির বাড়িতে সংঘটিত হয় ওই হত্যাকাণ্ড।

অন্যদিকে আরেক আসামি সুলতান শওকত ভ্রমর তার জবানবন্দিতে উল্লেখ করেন, ত্বকী হত্যার নেতৃত্বে ছিলেন আজমেরী ওসমান। তার নির্দেশেই হত্যা করা হয় ত্বকীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com