1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে মাদরাসা থেকে নিখোঁজ ৩ শিক্ষার্থী, পরিবারে উদ্বেগ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রোববার (২২ জুন) রাত থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

 

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) ও মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

 

মাদরাসার সুপার নুরুল ইসলাম জানান, সোমবার (২৩ জুন) ভোরে নিয়মিত ছবক দেওয়ার সময় দেখা যায় ওই তিন শিক্ষার্থী অনুপস্থিত। পরে মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানায়।

 

নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল হাসান জানান, সোমবার ভোরে মাদরাসা থেকে তাকে জানানো হয় যে, তার ছেলে নিখোঁজ। তিনি আরও বলেন, “সকালে খোঁজ নিয়ে জানতে পারি, তক্তারচালা বাজার থেকে তারা একটি সিএনজি অটোরিকশাযোগে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে নামে। আমরা আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করছি, কিন্তু এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি। আমরা খুবই চিন্তিত। থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, খোঁজাখুঁজির কারণে কিছুটা দেরি হচ্ছে।”

 

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, “আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়রা তাদের দ্রুত সন্ধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2025-2026 skymediabd.com