1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

জাফলং চা বাগানে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগানে চোর সন্দেহে ইমাম উদ্দিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চা বাগানের বাংলোর পাশে একটি অফিস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত ইমাম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার জাফলং মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটক করে চা বাগানের চৌকিদার ও কর্তৃপক্ষ। এরপর তাকে নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সোমবার গভীর রাতে চা বাগানের ভেতর ইমাম উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2025-2026 skymediabd.com