1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওসমানীনগরে আলোচনা সভা

সিলেট ওসমানীনগর প্রতিনিধি: জিতু আহমদ
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সিলেটের ওসমানীনগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার গোয়ালাবাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে।

 

তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। বক্তারা আরও বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর একটি ঐতিহাসিক দিন—এই দিনের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ জমির, দপ্তর সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন লিলু, যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহ্বায়ক তাজুল মিয়া, ইসলাম উদ্দিন, আনহার মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রকিব আলী, সদস্য সচিব লয়লুস আহমদ,

গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সুহেল, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাহার মিয়া, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন হোসেন, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুনায়েদ আহমদ, সৈয়দ একলাইছ মিয়া,

গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পাবেল আহমদ মিটুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com