1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

জমি বিরোধে সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

লালমনিরহাটের আদিতমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আছিয়া বেগম (৮৫) নামে এক বৃদ্ধা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

 

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আফার উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে দলিলের সঙ্গে তার চাচাতো ভাই মৃত সোলেমান ধোন্দার ছেলে মতিয়ার রহমান গংদের মধ্যে ৭৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই জমির মধ্যে জলিলের পরিবার ১০ শতাংশ জমিতে বসবাস করলেও, বাকি জমি দখলে রেখেছে মতিয়ারের পরিবার।

 

বিষয়টি নিয়ে একাধিক মামলা চলমান থাকলেও সম্প্রতি আদালত মতিয়ার গংদের পক্ষে রায় দেন। এরপর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে মানবিক বিবেচনায় জলিলের বসতির অংশ রেখে দেওয়ার প্রস্তাব ওঠে। তবে মতিয়ারের পরিবার এতে সম্মত হয়নি।

 

শনিবার সকালে মতিয়ার গংরা তাদের দখলে থাকা জমিতে হালচাষ শুরু করলে জলিলের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ছেলে জলিলকে বাঁচাতে গেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান আছিয়া বেগম।

 

আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মতিয়ার রহমানের ছোট ভাই রেজাউল ইসলামের স্ত্রীকে আটক করে।

 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। একজন নারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com