1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজে অর্ধশতাধিক ছাত্র ছাত্রীর ভর্তি সহায়তা করেছে ছাত্রদল।

সিলেট জগন্নাথপুর প্রতিনিধি:মোঃ মুকিম উদ্দিন
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির শেষ দিনে কলেজ ক্যাম্পাসে দরিদ্র পরিবারের অর্ধশতাধিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে কলেজ ছাত্রদলকে আর্থিক অনুদান দিয়েছেন যুক্তরাজ্যে বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা সুজাত ও যুক্তরাজ্য যুবদলের সহ সাংঘটনিক সম্পাদক আলিফ মিয়া।

 

একাদশ শ্রেণিতে ভর্তির সহায়তা পেয়ে সুমাইয়া নামের এক শিক্ষার্থী বলেন, আমার বাবা একজন দিনমজুর। ভর্তির পুরো টাকা আমার বাবা যোগার করতে পারেননি। ছাত্রদলের ভাইয়ের যদি এ সাহায্য করতেন না; তাহলে হয়ত কলেজে আর পড়া হতো না।

 

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, নতুন রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে শুরু থেকে শিক্ষার্থীদের ফরম পূরন ও বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আমরা একটি ডেস্ক বসাই। সেই সময় দেখা যায়, অনেক অসহায় মেধাবী শিক্ষার্থী আর্থিক সমস্যার জন্য ভর্তি ফি প্রদান করতে পারছেন না। তাই কোনা শিক্ষার্থী যেন আর্থিক সংকটের জন্য পড়া-লেখা বন্ধ না হয়; সেজন্য আমরা উদ্যোগ নেই।

 

কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ বলেন, ছাত্রদল সবর্দা শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের কলেজ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি।

 

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল আলম বলেন, ছাত্রদলের এমন উদ্যোগ প্রসংশনীয়। তাঁদের সকল ভালো কাজে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com