1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন

জগন্নাথপুর প্রতিনিধি :মোঃ মুকিম উদ্দিন
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে ভাগ্নের হাতে খুন হয়েছেন মামা ছালিক মিয়া পীর (৪৫)। শনিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত ছালিক মিয়া পীর উত্তর নাদামপুর (ফরিদপুর) গ্রামের মৃত মাতাব মিয়া পীরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে তাঁর আপন ভাগ্নে দিলদার খান ও তার দুই ভাই মিলে ছালিক মিয়ার ওপর সুলফি দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পরপরই অভিযুক্ত দিলদার খান ও তাঁর ভাইরা পালিয়ে যায়। তারা শান্তিগঞ্জ উপজেলার বড়মুহা গ্রামের খলিল খানের ছেলে।

 

নিহতের ছোট ভাই নুর মিয়া বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

 

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com