1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ

মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীতে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তি হলেন রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের আব্দুল হান্নান ওরফে কাছা মিয়ার মেয়ে, মোছা. হাসিনা বেগম বা বুলু আক্তার (২৫)। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে তিনি বসত বাড়ীর পাশে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। হাসিনা বেগমের ছোট দুই সন্তান রয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিনই তিনি নদীর ঘাটে গোসল করতে যেতেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনা বেগম মানসিক রোগী, বিশেষ করে মৃগী রোগে আক্রান্ত। মাঝে মধ্যে তিনি কাবু হতে পারতেন না এবং রানীগঞ্জ বাজার বা আশেপাশের বাড়ীতে গিয়ে অস্বাভাবিক আচরণ দেখাতেন। তার বাবা আব্দুল হান্নান জানান, তিনি প্রায়শই মেয়েকে ধরে বাড়িতে বেঁধে রাখতেন এবং কখনও কখনও রোগজনিত খিঁচুনি দেখা দিত।

 

এই ঘটনায় আব্দুল হান্নান বলেন, “আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ। আজ দুপুর ২টার পর বাড়ীর পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমরা দুই ঘণ্টার বেশি খোঁজাখুজি করেছি, কিন্তু কোন সন্ধান পাইনি।”

 

 

জগন্নাথপুর থানার তদন্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, নিখোঁজ নারীর খোঁজে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে। তাদের ডুবুরি টিম এসে নদীতে উদ্ধার অভিযান শুরু করলে পরবর্তী আপডেট পাওয়া যাবে। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আশাপ্রকাশ করা হচ্ছে দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে।

 

স্থানীয়দের মধ্যে উদ্বেগ, আতঙ্ক এবং সহমর্মিতা দেখা দিয়েছে। নিখোঁজ হাসিনা বেগমের পরিবারের পক্ষ থেকে সবাইকে দ্রুত সহায়তার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে যাতে নিখোঁজ ব্যক্তি নিরাপদে উদ্ধার করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com