1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

 

নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বয়স আনুমানিক ২৩ বছর। ঘটনার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিলেন ওই যুবক। তখন এলাকাবাসী তাকে ধাওয়া দিয়ে আটক করে এবং গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুন্নাফ বলেন, “গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

গণপিটুনি একটি দণ্ডনীয় অপরাধ, তবে দেশের বিভিন্ন স্থানে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সতর্ক করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com