1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ৫

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

মাদারীপুর জেলার কালকিনিতে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন।এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ।

 

 

শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কালকিনি পৌরসভার পাঙ্গাশিয়া এলাকার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

জানা গেছে, আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সঙ্গে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল মুন্সির বিরোধ চলে আসছিল।

 

 

এরই জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

 

 

ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়।

 

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ। এদিকে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফের যেন অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com