1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়লো কয়েকটি বাড়ি

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামে ছুরিকাঘাতে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) বিকেল পৌনে ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত হুমায়ন কবীর উপজেলার সহনাটি ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল কাউয়ূমের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শত্রুতার জের ধরে হুমায়ন কবীরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

 

তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী রাসুকে এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ করায় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে কাজ করছি। তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ বের করা হবে।”

 

হুমায়নের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা স্থানীয় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com